News Flash

  • Home
  • দিনের খবর
  • তন্ময় ভট্টচার্যর বিরুদ্ধে তদন্তের আহ্বান সুকান্ত মজুমদারের
Image

তন্ময় ভট্টচার্যর বিরুদ্ধে তদন্তের আহ্বান সুকান্ত মজুমদারের

কলকাতা, ২৮ অক্টোবর(হি.স.): বর্ষীয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টচার্যের বিরুদ্ধে চলমান বিতর্ক নিয়ে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা বিমানবন্দরে এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে, তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকলে তা সঠিকভাবে তদন্ত করা উচিত। সুকান্ত মজুমদার জানান, তিনি তন্ময় ভট্টচার্যকে সবসময়ই একজন ভালো মানুষ হিসেবে জানতেন। তবে, তদন্তে তার কোনো অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে, এবং দলের অন্যান্য নেতারা ও সাধারণ মানুষও বিষয়টি গভীর নজরে রাখছেন।

উল্লেখ্য সিপিআইএম বর্ষীয়ান নেতার বিরুদ্ধে মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে উঠেছে। দলের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কোনো কার্যকলাপ দল বরদাস্ত করেনা। ইতিমধ্যেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরো বড় শাস্তি হতে পারে।

Releated Posts

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top