News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রত্যাঘাত সেনাবাহিনীর, জম্মুর আখনুরে নিকেশ ৩ সন্ত্রাসবাদী 
Image

প্রত্যাঘাত সেনাবাহিনীর, জম্মুর আখনুরে নিকেশ ৩ সন্ত্রাসবাদী 

জম্মু, ২৮ অক্টোবর (হি.স.): জম্মুর আখনুরে ৩ সন্ত্রাসবাদীকে নিকেশ করলো সেনাবাহিনী। ওই এলাকায় এখনও অভিযান জারি রয়েছে। সোমবার সকালেই জম্মুর আখনুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব ফিরিয়ে দেয় সেনাবাহিনীও। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের মধ্যেই জঙ্গিরা পালিয়ে যায়।কিন্তু, পালাতে দেয়নি সেনাবাহিনী। জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। শুরু হয় গুলির লড়াই। এদিন দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মুর আখনুরে এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ সন্ত্রাসবাদী।

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top