News Flash

Image

শিশুদের খাবারের পাত্রে ইঁদুর, অভিযোগ

আগরতলা, ২৮ অক্টোবর: আরো একবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার চিত্র উঠে এসেছে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এমনটাই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সেন্টারটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কিন্তু এদিকে নজর নেই রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের। এলাকাবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রায় প্রতিনিয়তই সরকারি সময় অনুযায়ী খোলা হয় না। সেন্টারের কর্মী মলিনা নাথ মজুমদার মর্জি মাফিক সময়ে আসেন। 

পাশাপাশি তাঁদের আরও অভিযোগ ল,  অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতরে রাখা ছাত্রছাত্রীদের খিচুড়ি রান্নার চালের পাত্রে ইঁদুর পাওয়া গিয়েছে। এই ইঁদুর পড়া চালই রান্না করে ছাত্র-ছাত্রীদের খিচুড়ি খাওয়াচ্ছেন তিনি। 

তাঁরা বলেন, যে চাল দিয়ে ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেই খিচুড়ি খেয়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে নজর দিয়ে এই সমস্যাগুলো সমাধান করার ব্যবস্থা করে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top