News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটির বৈঠক
Image

ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটির বৈঠক

আগরতলা, ২৮ অক্টোবর: ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর জনসমাবেশের ডাক দিয়েছে আইপিএফটি। 

আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন, ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলার প্রেস ক্লাবে আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির এক দিনের  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু প্রতিটি সরকারী অফিসে নির্বাচনের তোরজোর শুরু হয়ে গিয়েছে। তারজন্য আইপিএফটি তরফ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারী মাসের লক্ষ্যমাত্রা নিয়েকাজ করবে আইপিএফটি। আগামী ১০ নভেম্বরের মধ্যে আইপিএফটির প্রত্যেক জেলাশ রিজন্যাল কমিটির গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর খুমলুঙে বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে  উপস্থিত ছিলেন আই পি এফ টি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, মন্ত্রী শুল্কাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।

Releated Posts

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পূর্ণ, জেলা প্রশাসনকে আগাম নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ জুলাই: সম্ভাব্য ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top