News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পরিবর্তে দীপ জ্বালানোর বার্তা দিল্লি সরকারের 
Image

দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পরিবর্তে দীপ জ্বালানোর বার্তা দিল্লি সরকারের 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দিল্লিতে দূষণের মাত্রা ক্রমবর্ধমান। তাই রাজধানীতে আতশবাজি পোড়ানোর পরিবর্তে দীপ জ্বালানোর বার্তা দিয়ে প্রচারাভিযান শুরু করেছে দিল্লি সরকার। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, আজ থেকে আমরা এই প্রচারাভিযান শুরু করছি। যাতে ক্রমবর্ধমান দূষণের মাত্রা কমানো যায়।

গোপাল রাই বলেছিলেন যে এই অভিযানের মূল উদ্দেশ্য হল দূষণ কমানো এবং দিল্লির মানুষকে একটি দূষণহীন পরিবেশ দেওয়া। তিনি এও বলেন, পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, খড় পোড়ানোর ঘটনা এবং এখানকার বাতাসের ধরণ যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে দিল্লিতে দূষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দীপাবলিতেও দূষণের মাত্রা বাড়ার সম্ভাবনা। তাই আমরা সচেতনতা বাড়াতে মানুষকে আরও সক্রিয় করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা ধুলো নিয়ন্ত্রণেরও চেষ্টা করছি।

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top