News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিজিটাল অ্যারেস্ট নিয়ে মন কি বাতে উদ্বেগ প্রকাশ মোদীর
Image

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে মন কি বাতে উদ্বেগ প্রকাশ মোদীর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রবিবার প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশে বেড়ে চলা ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক। তাঁর কথায়, প্রতারকরা ফোনে এমন পরিবেশ তৈরি করছে যে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। বলা হচ্ছে, এক্ষুনি এটা করো, নয়তো গ্রেফতার করা হবে। আসলে পুরোটাই প্রতারণা। 

তিনি বলেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও ব্যবস্থাই আমাদের আইনে নেই। এটা কেবলমাত্র একটা প্রতারণা, একটা জোচ্চুরি, একটা মিথ্যে, দুর্নীতি আর যে সব মানুষ এই ধরণের কাজ করে, তারা সমাজের শত্রু। ডিজিটাল অ্যারেস্ট এর নামে যে সব জালিয়াতি চলছে তার মোকাবিলা করার জন্য বিভিন্ন তদন্তকারী এজেন্সি রাজ্য সরকার এর সঙ্গে  হাত মিলিয়ে কাজ করছে। এই এজেন্সিগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টার নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। 

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top