News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের ভোট প্রচারে তারকা বক্তা তালিকায় নাম শুভেন্দু অধিকারীর
Image

ঝাড়খণ্ডের ভোট প্রচারে তারকা বক্তা তালিকায় নাম শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : কেন্দ্রীয় স্তরে ভারতীয় জনতা পার্টির তরফেও শুক্রবার ৪০ জন তারকা বক্তাকে নিয়ে গঠিত প্রথম পর্যায়ে ভোটপ্রচারের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ  কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং সহ রয়েছেন একাধিক বিশিষ্টরা। এছাড়াও তারকা বক্তাদের নামের তালিকাতে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, তিনজন মহিলা বক্তাও স্থান পেয়েছেন। তাদের মধ্যেই রয়েছেন – স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সীতা সোরেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রথম সারির বক্তাদের তালিকায় রয়েছেন। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভার সাধারণ নির্বাচনে বিজেপির তরফে ভোটপ্রচারের জন্য ৪০ জন কে নিয়ে তৈরি তারকা বক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ৩৩ নম্বরে এ রাজ্যের বিরোধী দলনেতা  – শুভেন্দু অধিকারীর নাম রয়েছে।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top