News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কলারশিপের দাবিতে বিক্ষোভ, হঠাৎ হাজির বিধায়ক রণজিৎ দেববর্মা, রাজ্যপালকে ডেপুটেশন
Image

স্কলারশিপের দাবিতে বিক্ষোভ, হঠাৎ হাজির বিধায়ক রণজিৎ দেববর্মা, রাজ্যপালকে ডেপুটেশন

আগরতলা, ২৫ অক্টোবর : স্কলারশিপের দাবিতে আজ সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। জনজাতি কল্যাণ দফতরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কোনো স্কলারশিপ পাচ্ছে না ছাত্ররা। প্রায় ৪০০০ ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছেন। বহুবার আলোচনা, এমনকি বিক্ষোভ প্রকাশ করেও কোনো সুরাহা হয়নি। শেষে বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেছে। এদিন ওই বিক্ষোভে হঠাৎ বিধায়ক রণজিৎ দেববর্মা উপস্থিত হয়ে সকলকেই ভীষণভাবে চমকে দিয়েছেন।

জনৈক বিক্ষোভকারী জানান, বহুবার স্কলারশিপের বিষয়ে জনজাতি কল্যাণ দফতরের সাথে যোগাযোগ করলেও প্রতিবার কিছু না কিছু অজুহাত দেখিয়ে ছাত্রদের এড়িয়ে গেছেন আধিকারিকরা। জনজাতি কল্যাণ দফতর থেকে পুজোর ছুটি শেষ হওয়ার পর স্কলারশিপ দেওয়া হবে বলে জানানো হলেও, এখনো কারও কাছে স্কলারশিপের টাকা পৌঁছায় নি। তাই স্কলারশিপের দাবিতে আবারো বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। তিনি বলেন, এ-বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাইছি আমরা। তিনি এ-বিষয়ে করুক, সেটাও চাইছি আমরা।

 পরবর্তীতে সার্কিট হাউস এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন টিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখে এসে তিনি জানান, রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে গিয়েও তাঁর দেখা মিলেনি। তাই, রাজ্যপালের  উদ্দেশ্যে তাঁর সচিব ইউকে চাকমার কাছে ডেপুটেশন প্রদান করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, ২৮ নভেম্বর রাজ্যপাল রাজ্যে ফিরে আসলে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top