নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সাড়ে বাহান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ ওই পাচারের সাথে জড়িত একজনকে আটক করেছে।
প্রসঙ্গত আজ শুক্রবার সকালে সিপাহিজলা জেলায় রাস্তারমাথা এলাকা থেকে গাড়িতে পাচারের সময় শুঁকনো গাঁজা আটক করেছে বিশালগড় থানার পুলিশ। সাথে ওই গাড়ির চালককেও আটক করা হয়েছে।
বিশালগড় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ সকালে আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে রাস্তারমাথা এলাকায় টিআর০৮এ০৭১৬ নম্বরের গাড়িতে সাড়ে বাহান্ন কেজি গাঁজা উদ্ধার হয়েছে। চারটি প্লাস্টিকের ব্যাগে করে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই পাচারের সাথে জড়িত থাকার দায়ে গাড়ি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ।



















