News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
Image

মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় টামটাকে স্মারক উপহার এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান।

উভয়ের মধ্যে রাজ্য সড়ক পরিবহণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, জাতীয় সড়ক সম্প্রসারণ সহ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনাকালে প্রতিমন্ত্রী অজয় টামটা ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের উদার দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top