News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আড়াই লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করল চোর
Image

আড়াই লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করল চোর

আগরতলা, ২৪ অক্টোবর : আড়াই লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে মাত্র ৯ হাজার টাকায় বিক্রি করেছে চোর। প্রতাপগড় ঋষিপাড়ায় ওই ঘটনায় ধৃত চোর গণধোলাই খাওয়ার পর তার ওই স্বীকারোক্তি শুনে সকলেই হতবাক হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা ফণী সাহার বাড়িতে ওই চোর রাজু দাস হাত সাফাই করেছিল। 

এ-বিষয়ে ফণী সাহা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে চোর হানা দিয়েছিল এবং প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে পালিয়েছিল। গোপন সুত্রে খবর পেয়ে আজ পূর্ব প্রতাপগড় এলাকাবাসী আজ সকালে মহারাজগঞ্জ বাজার থেকে ওই চোরকে আটক করেছেন। তাকে বেঁধে ধোলাই দেওয়ার পর স্বর্ণালংকার চুরি এবং বিক্রির বিষয়ে মুখ খুলেছে। ওই চোর জানিয়েছে, জুয়েলারির মালিক কিষানের কাছে মাত্র ৯ হাজার টাকার বিনিময়ে স্বর্ণালংকার বিক্রি করেছে। ফণী সাহার বক্তব্য, পুলিশে খবর দেওয়া হয়েছে। চুরির ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখবে। 

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top