News Flash

Image

শব্দ বাজি আটক করল পুলিশ

আগরতলা, ২৪ অক্টোবর : আলোর উৎসব দীপাবলীতে শব্দ দূষণ মোকাবিলায় প্রশাসন তত্পর রয়েছে। ৪০ হাজার টাকার শব্দ বাজি আটক করেছে আমতলী থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পালের কাছে শব্দ বাজি মজুতের গোপন খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই তিনি এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস এবং অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে থানার সামনের নাকা পয়েন্টে উৎ পেতে বসেছিলেন। ওই সময় আগরতলায় মহারাজগঞ্জ বাজার থেকে আসা টিআর০৫এ১৭১৩ নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। 

মৃণাল পাল জানান, গাড়ির চালক উদ্ধারকৃত শব্দবাজিগুলির কোনও রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরো জানান, গাড়ি থেকে ৪৮০ প্যাকেট বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই বাজির বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top