News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতিদের আবেগকে ব্যবহার করে তাদের ঠকিয়েছেন প্রদ্যুৎ কিশোর: বিরোধী দলনেতা
Image

জনজাতিদের আবেগকে ব্যবহার করে তাদের ঠকিয়েছেন প্রদ্যুৎ কিশোর: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: জনজাতিদের আবেগকে ব্যবহার করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মানুষ তাঁর উপর অন্ধ বিশ্বাস করেছিলেন। কিন্তু মানুষকে ঠকিয়েছেন তিনি। দীর্ঘ ৬ বছর ধরে এই বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রদ্যুৎ কিশোর জনজাতি মানুষ বিশেষ করে যুব সমাজের আবেগকে ব্যবহার করেছেন। বৃহস্পতিবার এমনভাবেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরূদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের আবেগকে ব্যবহার করে রাজনীতি করে যাচ্ছেন প্রদ্যুৎ। মানুষের ভরসা নষ্ট করেছেন তাই মানুষ এখন প্রশ্ন তুলেছেন তাঁর বিরুদ্ধে। তাই প্রদ্যুৎ এর সাজানো রাজনীতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষের সামনে সত্য উন্মোচিত হওয়ায় প্রদ্যুৎ কিশোর আবোল তাবোল কথা বলেছেন, এটা তাঁর আর্তনাদ, এমনই দাবি করেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, বুধবার নিজ সামাজিক মাধ্যমে লাইভে এসে বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন তিপরা মথা প্রার্থী দিলে বিরোধী দলনেতা জিততে পারতেন না। এছাড়াও একাধিকভাবে বামেদের আক্রমণ করেছেন প্রদ্যুৎ কিশোর। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তার বিরুদ্ধে জনজাতির আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top