News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা
Image

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে এই লক্ষ্যে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা.) মানিক সাহার সঙ্গে কথা হয়েছে। আজ সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা একথা বলেন। তিনি বলেন, আগামীদিনগুলিতে ত্রিপুরার রাস্তাঘাটের উন্নতি যাতে আরও ব্যাপকভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর সীমান্তবর্তী রাজ্যগুলির উন্নয়নের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই রাজ্যগুলির সড়ক, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হচ্ছে। তিনি বলেন, নিয়মিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীগণ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করছেন এবং উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করছেন। এতে যে সমস্ত বিষয়ে সমস্যা বা ঘাটতি থেকে যাচ্ছে সেগুলি সমাধান করা সহজ হচ্ছে। তিনি বলেন, আগে ত্রিপুরায় একটি জাতীয় সড়ক ছিল। এখন ৬টি জাতীয় সড়ক করা হয়েছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর হিসেবে যাতে ত্রিপুরা পরিগণিত হতে পারে সে লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা বলেন, সাম্প্রতিক বন্যায় রাজ্যের যে সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে যে ৭৯৩ কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে তার মধ্যে ৭৫০ কিলোমিটার রাস্তার দেখাশুনার দায়িত্বই এনএইচআইডিসিএল করছে। তিনি বলেন, জাতীয় সড়কের যে অংশগুলি দুই লেন রয়েছে সেগুলি চার লেনে রূপান্তর করা হবে। এরজন্য বেশ কিছু রাস্তার ডিপিআর তৈরির কাজ চলছে। তিনি বলেন, ত্রিপুরায় যাতে মাল্টিলেভেল লজিস্টিক পার্ক গড়ে তোলা যায় সে লক্ষ্যে আলোচনা চলছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top