News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগ্নদশায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিসি ভিলেজের রাস্তা, সংস্কারের দাবি স্থানীয়দের
Image

ভগ্নদশায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিসি ভিলেজের রাস্তা, সংস্কারের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ অক্টোবর: সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিসি ভিলেজের রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকার রাস্তাগুলি। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাগুলি সংস্কারের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজ এলাকার জনৈক অটো চালক দাবি করেছেন এলাকার রাস্তাঘাট ভয়ানক অবস্থায় রয়েছে। অভিজ্ঞতার নিরিখে উনার দাবী হচ্ছে যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এলাকার স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমস্ত অংশের সাধারণ মানুষদের নিকটবর্তী তেলিয়ামুড়া শহরে যোগাযোগের একমাত্র রাস্তা বেহাল অবস্থায় পরিণত হলেও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করছে না। বিশেষ করে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের স্বার্থে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। যার ফলেই দীর্ঘদিনের পুরনো এই রাস্তা রীতিমতো চলাচলের অনুপযুক্ত।

তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এলাকার রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা, এলাকাবাসী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা এই রাস্তা ধরে যানবাহন চালনা করেন তাদের দাবি হচ্ছে এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে রাস্তাটি সারাই করে দিক।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top