News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিবিপিআরও-র ডাকে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণায় ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরা
Image

সিবিপিআরও-র ডাকে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণায় ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরা

আগরতলা, ২৩ অক্টোবর : সিবিপিআরও-র ডাকে সারা দেশের সাথে রাজ্যেও ধর্ণায় বসেছিলেন ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ সকালে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে পাঁচ দফা দাবিতে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন। 

প্রসঙ্গত, ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের পেনশন আপডেট, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা ইত্যাদি সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধর্ণায় বসেছে কোঅর্ডিনেশন অফ ব্যাঙ্ক পেনশনেরস এন্ড রিটায়র্স অর্গানিসশন্স। দেশের অন্যান্য রাজ্যের রাজধানীতেও এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছিল সংগঠনের কেন্দ্রীয় কমিটি। নয়াদিল্লির যন্তর মন্তরেও পালিত হচ্ছে ওই পাঁচ দফা দাবিতে ধর্ণা। 

ধর্ণায় অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জানান, প্রায় ৩০ বছর ধরে তাঁদের পেনশন রিভিশন হচ্ছে না। তাঁর কথায়, কর্মরত অবস্থায় বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া টাকা থেকেই তাদের পেনশন দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই পেনশন আপডেট হচ্ছে না, তা খুবই অমানবিক। তাঁর বক্তব্য, পেনশন আপডেটের আশায় আছেন কমিটির সকলেই। কারণ, এই মূল্য বৃদ্ধির বাজারে জীবন যাপন আরো কিছুটা সহজ হয়ে ওঠে। 

Releated Posts

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top