News Flash

Image

হাইলাকান্দিতে প্রকাশিত পঞ্চায়েত খসড়া ভোটার তালিকায় প্রকাশ

হাইলাকান্দি (অসম) ২৩  অক্টোবর (হি.স.) :  হাইলাকান্দির জেলা আয়ুক্ত জেলাযর পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশ করেছেন । প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ৪ লক্ষ ৪৮ হাজার ৯৩০ জনের মধ্যে মহিলা ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৭৫৪ জন রয়েছেন। পুরুষ ভোটার রয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ১৬৭ জন। এছাড়া জেলায় মোট ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখের বিধানসভার ভোটার তালিকাকে ভিত্তি করে প্রণয়ন করা এই তালিকায় নিজের নাম দেখার জন্য আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের ওয়েবসাইট  https://ermssec.assam.gov.in ক্লিক করতে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া জেলা পরিষদ কার্যালয় এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়েও এই ভোটার তালিকার কপি পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য হাইলাকান্দি জেলা পরিষদের অধীনে মোট ১১ টি জেলা পরিষদ চক্রের সব ভোটদাতা এই খসড়ায় সন্নিবিষ্ট রয়েছেন। ১৯৯৫ সালের আসাম পঞ্চায়েত (গঠন) বিধির ১২ (২) ধারা অনুসারে এবং এই  খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

মণিপুরে মহিলা ক্যাডারসহ ৭ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে…

ByByNews Desk Aug 30, 2026

নাগাল্যান্ডে গ্রামীণ আয়ের বড় উৎস হয়ে উঠছে ‘নাগা কিং চিলি’

কোহিমা, ৩০ আগস্ট (আইএএনএস): নাগাল্যান্ডের সেয়িহামা গ্রামে জনপ্রিয় ‘রাজা মির্চা’ বা ‘নাগা কিং চিলি’ চাষ ক্রমেই গ্রামীণ আয়ের…

ByByNews Desk Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

নাগাল্যান্ডের পরিচয় রক্ষা করেই উন্নয়নের পথ এগোতে হবে: মুখ্যমন্ত্রী রিও

ডিমাপুর (নাগাল্যান্ড), ৩০ আগস্ট (আইএএনএস): নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেছেন, ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা শুধুমাত্র নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top