News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার জমি মাফিয়া
Image

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার জমি মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর: পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করল জমি মাফিয়া পরেশ ঘোষকে। ধৃত পরেশ ঘোষের বাড়ি রাজধানীর চন্দ্রপুর এলাকায়। পূর্ব আগরতলা থানার পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জমি মাফিয়া পরেশ ঘোষকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে পরেশ ঘোষকে আদালতে সোপর্দ করে পুলিশ। অপুরাণী সরকার নামে এক মহিলা থেকে ২ কোটি টাকা চাইলে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 বুধবার সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, ২০ অক্টোবর অপুরানী সরকার রায় নামে এক মহিলা পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন চন্দ্রপুর ও খয়েরপুরের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের পাশে ওনার নামে কিছু জায়গা রয়েছে। তিনি সেই জায়গা বিক্রয় করতে চাইলে ওনার কাছে জমি মাফিয়ারা দুই কোটি টাকা দাবি করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তারপর খোঁজখবর নিয়ে জমি মাফিয়া পরেশ ঘোষের নাম জানা যায়।

যথারীতি পরেশ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান পরেশ ঘোষকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে তাদের নাম জানা হবে। তারপর তাদেরকেও জালে তোলা হবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top