News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়ন ও ঐতিহ্য দেখতে ত্রিপুরা সফরে ছত্তিশগড়ের মিডিয়া টিম
Image

উন্নয়ন ও ঐতিহ্য দেখতে ত্রিপুরা সফরে ছত্তিশগড়ের মিডিয়া টিম

আগরতলা ২৩ অক্টোবর : ত্রিপুরার সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ এবং উন্নয়ন প্রক্রিয়ার গতি প্রকৃতি দেখার ও জানার উদ্দেশ্যে ছত্তিশগড় থেকে ১৪ জন সাংবাদিকের একটি দল রাজ্যে সফর করছে। আগামী রবিবার পর্যন্ত সফরকালে এই মিডিয়া দলটি  রাজ্যের বিভিন্ন প্রজেক্ট ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন  করবেন। ছত্তিশগড় থেকে আগত সাংবাদিকরা মঙ্গলবার আগরতলায় পৌঁছানোর পর ল্যান্ড পোর্ট অথরিটির অধীনে আগরতলায় ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পরিদর্শন করেন। তাঁরা ত্রিপুরা পর্যটন কর্পোরেশন পরিদর্শন করেন এবং রাজ্যের পর্যটন ক্ষেত্রে সম্ভাবনা, ভবিষ্যত পরিকল্পনা এবং পর্যটক আগমনের গতি প্রকৃতি সম্পর্কে অবগত হন।

তাঁরা আজ রাজ্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্যস্থল এবং ৫১ পুরানিক পিঠের অন্যতম মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পাশাপাশি যেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঘিরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ‘প্রসাদ’ প্রকল্পের অধীনে নির্মীয়মান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তেমনি, সিপাহিজলা জেলার শ্রীমন্তপুরের আইসিপি পরিদর্শন করেন এবং বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে আইসিপির গুরুত্ব সম্পর্কে জানতে আধিকারিকদের সাথে কথা বলেন। তাঁরা এই পরিদর্শন কালে, পর্যটন দপ্তর, বিএসএফ নিরাপত্তা আধিকারিক সহ আইসিপি-র কর্মকর্তাদের সঙ্গে মত্  বিনিময় করেন।

মিডিয়া দলটি  আগামীকাল উজ্জয়ন্ত প্যালেস, বোধজঙ্গনগরে শিল্প তালুক এবং জাতীয় ব্যাম্বু মিশনের অধীনে প্রকল্প পরিদর্শন করবে। তারা স্মার্ট সিটি প্রকল্প ওটিপিসি, ওএনজিসি-র প্লান্ট সহ রাবার বোর্ডের রোপণ এবং জৈব গ্রাম সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন ও শিল্প প্রকল্প পরিদর্শন করবেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ব্যবস্থাপনায় পরিচালিত সাত দিনের এই মিডিয়া সফরে ছত্তিশগড় থেকে আগত সাংবাদিকরা শিল্প, স্বাস্থ্য, নগর উন্নয়ন, এবং এলপিএআই, ওএনজিসি, ওটিপিসি, বিএসএফ, রাবার বোর্ড সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গেও মত বিনিময় ও বৈঠক করবেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top