News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে ৪ বাংলাদেশী নাবালক সহ এক ভারতীয় টাউট আটক
Image

উদয়পুরে ৪ বাংলাদেশী নাবালক সহ এক ভারতীয় টাউট আটক

উদয়পুর, ২৩ অক্টোবর : রাধা কিশোরপুর থানার পুলিশ ৪ বাংলাদেশী নাবালক সহ এক ভারতীয় টাউট-কে আটক করেছে। তাঁদের কাছ থেকে ভারত ও বাংলাদেশের মুদ্রায় নগদ টাকা সহ মোবাইল উদ্ধার হয়েছে। তাঁরা ওড়িশা যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত ডিঙ্গিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিল। 

বাংলাদেশের ভয়াবহ অবস্থার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস ধরে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে চলেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা থাকা সত্ত্বেও বিভিন্ন উপায়ে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছেন। তারপর রেলপথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। আজ উদয়পুর রেল স্টেশন থেকে এক ভারতীয় টাউট সহ ৪ জন বাংলাদেশি নাবালককে আটক করেছে পুলিশ।

রাধা কিশোরপুর থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশী নাবালক প্রত্যেকের বয়স ১৭ বছর। তাদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় ৭১৮৬ টাকা, ভারতীয় ভারতীয় মুদ্রায় ৪০,১২০ টাকা সহ ৫ টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রেনে চেপে তাঁদের ওড়িশা নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। বাংলাদেশী নাবালকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে মামলা নিয়েছে পুলিশ।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top