News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’, প্রভাব রাজ্যেও, হাল্কা বৃষ্টিপাতে ছন্দপতন
Image

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’, প্রভাব রাজ্যেও, হাল্কা বৃষ্টিপাতে ছন্দপতন

আগরতলা, ২৩ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সকাল থেকেই রাজ্যের আকাশ ভারি হয়ে রয়েছে। ছিটেফোটা বৃষ্টিও শুরু হয়েছে। তাতে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, বুধের সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ‘দানা’। বঙ্গোপসাগরের একাংশ এখনই উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার সমুদ্র আরও উত্তাল হয়ে উঠবে। এখনও অবদি ওই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি দেখে আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘দানা’-র প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকবে বলে অনুমান করা হচ্ছে। ‘ল্যান্ডফলের’ সময় এটির সর্বাধিক গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

ওই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার পূর্বাভাস মুহুর্মুহু পরিবর্তন হচ্ছে। ‘দানা’-র প্রভাবে রাজ্যে ২৪ ও ২৫ অক্টোবর বৃষ্টিপাত হবে বলে ইতিপূর্বে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল। কিন্তু, গতকল তা সংশোধন করে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। অথচ, আবহাওয়া দফতর আজ আগামী ৭ দিনের পূর্বাভাস জারি করে জানিয়েছে, রাজ্যে ২৩ ও ২৪ অক্টোবর বৃষ্টিপাত হবে বলে হলুদ সতর্কতা জারি করেছে। শুধু তাই নয়, পশ্চিম জেলা বাদে রাজ্যের সাতটি জেলায় আজ হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অথচ দেখা যাচ্ছে, আজ সকাল থেকে পশ্চিম জেলায় হাল্কা বৃষ্টিপাত হয়েছে। 

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top