News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজেয়াপ্ত বিপুল পরিমান শব্দবাজি নষ্ট করলো মহকুমা শাসক
Image

বাজেয়াপ্ত বিপুল পরিমান শব্দবাজি নষ্ট করলো মহকুমা শাসক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ অক্টোবর: বাজেয়াপ্ত বিপুল পরিমান শব্দবাজি নষ্ট করলো মহকুমা শাসক।সংবাদে প্রকাশ দুর্গাপূজার প্রাক্কালে তথা মহা ষষ্ঠী  পুজার দিন বিকালে বুধবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে গোপন সূত্রে খবর আসে তেলিয়ামুড়া থানা দিন রাজনগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণে শব্দবাজি অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে।

খবর পেয়ে মহকুমা শাসক পরিমল মজুমদার ডিসিএম সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেয় রাজনগর এলাকার সেই বাড়ি থেকে  বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধার করে। জানা গেছে  আটক কৃত  সেই বাজির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ছিল।

এদিকে আটককৃত সেই বাজি গুলিকে মঙ্গলবার বিকালে নষ্ট করা হয়। দমকল কর্মীদের সাহায্যে মহকুমা শাসকের কার্যালয়ের মাঠেই গর্ত করে জলে ভিজিয়ে এইগুলি কে নষ্ট করা হয়।
উপস্থিত ছিলেন মহকুমা শাসক পরিমল মজুমদার, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তি,  তিনজন ডিসিএম  হরিপদ সরকার, অমিত রায় চৌধুরী, অঞ্জন দাস।

Releated Posts

১৯টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৯ জুলাই: হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের একবার সাধারণ মানুষের আস্থা অর্জন…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

অনলাইন স্ব-নিবন্ধনের মাধ্যমে ডিজিটাল জনগণনায় অংশ নিলেন রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুলাই: দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (সেন্সাস) কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের জনগণনাকে সামনে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে উত্তেজনা, উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শান্তিরবাজার, ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনপাথর সাপ্তাহিক বাজারে নেশাবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top