News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া সামগ্রী সহ পুলিশের হাতে ধরা পড়ল ৩ চোর
Image

চুরি যাওয়া সামগ্রী সহ পুলিশের হাতে ধরা পড়ল ৩ চোর

খোয়াই, ২২ অক্টোবর : চুরির ঘটনায় দোষীদের জালে তুলতে সাফল্য পেয়েছে খোয়াই পুলিশ। চুরি যাওয়া সামগ্রী সহ খোয়াই পুলিশের হাতে ধরা পড়ল ৩ চোর।

ঘটনার বিবরণে খোয়াই পুলিশ জানিয়েছে, গত ১৪ অক্টোবর রাতে খোয়াইয়ের আঠাইবাড়ির বাসিন্দা অনুরায় দেববর্মার বাড়িতে চুরি হয়। চোরেরা স্বর্ণালংকার সহ মোবাইল চুরি করে নিয়ে যায়। ঘটনার তদন্ত করতে গিয়ে বাইজলবাড়ি থানা ও খোয়াই থানা মিলে চোরদের জালে তুলতে সক্ষম হয়েছে।

পুলিশের দাবি, বিভিন্ন সূত্র মারফত চোরের দলের একজনের নাম জানতে সক্ষম হন তদন্তকারী আধিকারিক। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ প্রথমে আকাশ দেববর্মাকে আটক করে, পরে তার সাথিরাও ধরা পড়ে। পুলিশ তাদের কাছ থেকে কিছু স্বর্ণের গহনা এবং মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু কিছু গয়না চোরের দল স্বর্ণের দোকানে বিক্রি করে দেয় বলে সেটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই বাকি গয়না উদ্ধার করে অনুরায় দেব্বর্মার বাড়িয়ে ফিরিয়ে দেবে, জানিয়েছে পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের জন্যই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে পিকে চক্রবর্তীর নিয়োগ: জিতেন্দ্র

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সচিব(পিকে) চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের…

ByByNews Desk Jul 18, 2026

বেকারদের কর্মসংস্থান ও ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের দাবিতে সোনামুড়ায় তপশিলি জাতি সমন্বয় কমিটির গণঅবস্থান

আগরতলা, ১৮ জুলাই :  বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালু সহ দশ দফা দাবিতে সোনামুড়ায়…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার রোগীদের জন্য কলকাতার বিএম বিড়লা হাসপাতালে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসার সুযোগ

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার হৃদরোগীদের জন্য সুখবর। কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে এখন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন…

ByByNews Desk Jul 18, 2026

প্রয়াত প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক লাল দত্ত

আগরতলা, ১৮ জুলাই: বড়দোয়ালি উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এবং…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top