News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর হাসপাতালের চিকিৎসকের কোয়াটার দুঃসাহসিক চুরি
Image

বক্সনগর হাসপাতালের চিকিৎসকের কোয়াটার দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ অক্টোবর: বক্সনগর হাসপাতালের চিকিৎসকের কোয়াটার দুঃসাহসিক চুরি ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোর রাত্রে ডাক্তার শ্যাম দেববর্মার কোয়াটারে দুঃসাহসী চুরি হয়েছে। এই ঘটনা সকাল সাড়ে নটা হাসপাতাল থেকে ডিউটি সেরে এসে উনার রুম খুলে দেখেন সমস্ত ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই ঘটনা দেখে ডাক্তার বাবুর চক্ষু চড়কগাছ।

তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে অন্যান্য কর্তব্যরত ডাক্তার এবং নার্স স্টাফ ডেকে বিষয়টি অবগত করেন। কোয়াটার থেকে চুরি হওয়া জিনিস গুলির মধ্যে উল্লেখযোগ্য গুলি হল রাইস কুকার, গ্যাস সিলিন্ডার, গ্যাসের স্টোভ, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক হট ওয়াটার, নতুন পাম্প ওয়াটার মেশিন, সাপ মার্সিবল  স্টাটার মেশিন, পুরাতন হাসপাতালগুলো থেকে, ২০ টি সোলার লাইটের ব্যাটারি নিয়ে চোরের দল পলায়ন করে। উক্ত চুরির ঘটনা জানিয়ে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় পুলিশ চোরদের ধরতে সক্ষম হন কিনা।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top