News Flash

  • Home
  • খেলা
  • ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারলেন না নেইমার
Image

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন, কিন্তু নিজেকে মেলে ধরতে পারলেন না নেইমার

রিয়াদ, ২২ অক্টোবর (হি.স.) : গত বছর   ১৮ অক্টোবর   বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের   বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার   নেইমার । তারপর   থেকে ৩৬৯ দিন মাঠের   বাইরে   ছিলেন তিনি। সেই নেইমার সোমবার       এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের   বিপক্ষে ম্যাচ দিয়ে  মাঠে ফিরলেন।  গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের   মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার।  তার   ফেরার   ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো কারণ এই ম্যাচটা আল হিলাল ৫-৪ গোলে জিতেছে। এই উপভোগ্য ম্যাচে দুটো হ্যাটট্রিক হয়েছে।  

আল হিলালের   হয়ে হ্যাটট্রিক করেছেন সালেম-আল দাসারি   আর   আল আইনের   হয়ে হ্যাটট্রিক করেছেন সুফিয়ান রাহিমি।  দীর্ঘদিন পর   মাঠে নেমে নেইমার   বিশেষ সুবিধা করতে পারেননি । তবে মাঠে নেমে একটা গোলের সুযোগ তৈরি করেছিলেন।দলের   খেলোয়াড়   আলেক্সান্দার   মিত্রোভিচের সঙ্গে বল আদান প্রদান করে   বক্স থেকে একটা ভালো শট নিয়েছিলেন তিনি। সেই শট আল আইন গোলকিপার   খালিদ এইসার সেভ করেন।  ম্যাচ শেষে নেইমার   বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে   এসেছি, ফিরে   এসেছি।’

Releated Posts

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top