News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো বিল ও অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ টি.এস.ই.সি লিমিটেডের বিরুদ্ধে
Image

ভুয়ো বিল ও অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ টি.এস.ই.সি লিমিটেডের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর: বিদ্যুৎ ভোক্তাদের পকেট কাটার অভিযোগ টি.এস.ই.সি লিমিটেডের বিরুদ্ধে। সম্প্রতি বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী ফেডকোর সঙ্গে চুক্তি বাতিল করে ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি করপোরেশন লিমিটেড নিজের হাতে দায়িত্ব নিয়েছেন। ফেডকোর কর্মীদের কর্মসংস্থান হলেও বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি,পকেট কাটা বন্ধ হয়নি। মর্জিমাফিক অতিরিক্ত বিদ্যুৎ বিল তুলছে টি.এস. ই. সি লিমিটেড। এমনটাই অভিযোগ বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অন্তর্গত বিভিন্ন এলাকার ভোক্তাদের।

বিদ্যুৎ বিল পরিশোধ করলেও টাকা কাটা হয়। কিন্তু ইউনিট কাটা হয় না, তার সঙ্গে যুক্ত করে বৃদ্ধি করা হয় ইউনিট । ফলে বিদ্যুৎ মাশুল একটি ধাপ থেকে আরেকটি ধাপে যুক্ত হয়ে বিদ্যুৎ বিলের পরিমাণ বৃদ্ধি পায়। এইভাবে প্রতি গ্রাহক থেকে  ৫০/১০০/২০০ বিদ্যুৎ মাশুল অতিরিক্ত আদায় করছে। এই অবস্থায় গ্রাহকরা  জানতে চাইলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে  অভিযোগ।

এই বিষয়ে বামুটিয়া বিদ্যুৎ বিভাগের এক কর্মী জানান ,উক্ত বিষয়টি সম্পূর্ণ টি.এস. ই.সি লিমিটেডের ,তাদের হাতে কিছু নেই।অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে বলে ফেডকোকে বাতিল করার সময় ফেডকো শেষ মাসের ডাটা প্রদান করেননি তাই গ্রাহকদের যে বিল আসছে তাই দিতে হবে।

Releated Posts

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top