News Flash

  • Home
  • খেলা
  • মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
Image

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

দুবাই, ২১ অক্টোবর (হি.স.) : মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। প্রথম দুই আসরের রানার্স–আপ নিউজিল্যান্ড ১৪ বছর পর ফাইনালে পেল শিরোপার স্বাদ। আর টানা দ্বিতীয়বার ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাতে ফাইনালে নিউজিল্যান্ড জয় পেল ৩২ রানে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ১৫৮ রানে থামে। নিউজিল্যান্ডের ইনিংসে উল্লেখযোগ্য ৩৮ রান করেন হালিডে। অ্যামেলিয়া রান করেন ৪৩। ৩২ রান করেন সুজি বেইটস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ম্লাবা। একটি করে উইকেট নিয়েছেন খাকা, ক্লোয়ে ট্রায়ন এবং ডি ক্লার্ক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান করে তারা। পাওয়ার প্লের পরেই শুরু হয় পতন। দশম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন অধিনায়ক লরা উলভার্ট। অধিনায়কের পতনের পর আর কেউই বিশেষ সুবিধা করতে পারেননি। গত ম্যাচে আনা অ্যানেকে বোস এদিন করেছেন মাত্র ৯ রান। মারিজান ক্যাপ, নাদাইন ডি ক্লার্করা দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ক্লোয়ে ট্রায়নের ১৪ রান আর ডার্কসনের ১০ রানের ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোসামেরি মেয়ার এবং অ্যামেলিয়া কর।

Releated Posts

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top