News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের মূল ভিত্তি, জানালো সুপ্রিম কোর্ট
Image

ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের মূল ভিত্তি, জানালো সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.):ভারতীয় সংবিধানের অ-সংশোধনীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার তার আগের বক্তব্যেই অটল থাকল।

১৯৭৬ সালের ৪২-তম সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে আনা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন এই পর্যবেক্ষণ ছিল শীর্ষ আদালতের। সেবার সংবিধানের প্রস্তাবনা সংশোধন করে তাতে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি সংযোজনা করা হয়।

প্রস্তাবনা থেকে পরবর্তীকালে সংযোজিত ওই শব্দ দুটিকে বাদ দেওয়ার জন্য একাধিক আর্জি জমা পড়ে সর্বোচ্চ আদালতে। এক্ষেত্রে কোনও নোটিস জারি করার দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, নভেম্বরের দ্বিতীয় ধাপেই এ বিষয়ক রায় জানিয়ে দেওয়া হবে।

বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন বলে, ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের মূল ভিত্তি হয়ে গিয়েছে এখন যা কোনও অবস্থাতেই আর অপরিবর্তনীয়। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধারণাটি সময়ে সময়ে বিবর্তিত হয়েছে। আদালত এর আগেও বিভিন্ন রায়ে এই ধারণাকে স্বীকৃতি দিয়েছে। দেশে অর্থনৈতিক উদারীকরণের পরেও সমাজতন্ত্র শব্দের গ্রহণযোগ্যতা রয়েছে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

বিচারপতি বলেন, ফরাসি মডেলের ধর্মনিরপেক্ষতা নয়, ভারত নিজস্ব ধ্যানধারণার একটি ধর্মনিরপেক্ষ দেশ গঠন করেছে। শুনানির সময় বিচারপতি খান্না বলেন, আপনারা কি চান না ভারত ধর্মনিরপেক্ষ থাকুক?

আবেদনকারী বলরাম সিংয়ের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন তার জবাবে বলেন, আমরা বলছি না যে ভারত ধর্মনিরপেক্ষ নয়। আমরা সংশোধনীকে চ্যালেঞ্জ জানাচ্ছি।

তিনি আম্বেদকরের দৃষ্টান্ত টেনে বলেন, বাবাসাহেবও মনে করতেন সমাজতন্ত্র শব্দটি ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করতে পারে। তাঁর উত্তরে বিচারপতি খান্না বলেন, সমাজতন্ত্রের মানে সকলের জন্য সমান সুযোগ, সম্পদের উপর সমানাধিকার। পশ্চিমী সমাজতন্ত্রের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না।

Releated Posts

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top