News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গবাদি পশু চুরি করতে ব্যর্থ চোরের দলের ফেলে যাওয়া গাড়ি আগুনে পুড়ে ছাই
Image

গবাদি পশু চুরি করতে ব্যর্থ চোরের দলের ফেলে যাওয়া গাড়ি আগুনে পুড়ে ছাই

আগরতলা, ২১ অক্টোবর : গরু চুরি করতে গিয়ে ব্যর্থ হল চোরের দল। কারণ, স্থানীয় মানুষ টের পেয়ে যাওয়ায় গবাদি পশু সহ গাড়ি ফেলে পালিয়ে যায় তার। পরবর্তীতে, ওই গাড়িটি পুড়ে ছাই হয়ে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, গবাদি পশু উদ্ধার করার পর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয় জনগণ। তবে, এ-বিষয়ে পুলিশ নিশ্চিতভাবে কিছুই বলতে পারছে না।  

পুলিশ জানিয়েছে, গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা গবাদি পশু চুরির বিষয়ে জানতে পেরেছেন। গতকাল রাত দেড়টা নাগাদ জিরানিয়া শচীন্দ্রনগর এলাকায় একটি বাড়িতে চোরের দল গবাদি পশু চুরির উদ্দেশ্যে হানা দিয়েছিল। তারা চারটি গবাদি পশু গাড়িতে তুলে পালানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। তাঁদের ঘর থেকে বের হতে দেখে চোরের দল গবাদি পশু সহ গাড়ি ফেলে পালিয়ে যায়। ওই সময় চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজনও ছুটে আসেন। সকলে মিলে গবাদি পশু উদ্ধার করে নিজ নিজ বাড়ি চলে যান। কিন্তু, আজ সকালে চোরেদের ফেলে যাওয়া গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িতে আগুন কিভাবে লেগেছে তা বোঝা যাচ্ছে না। ওই ঘটনায় স্থানীয় জড়িত কিনা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে, অনুমান করা হচ্ছে, স্থানীয়রাই গাড়িতে আগুন লাগিয়েছে।

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top