News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক সাদিকুর রশিদের বিরুদ্ধে ক্ষোভ স্বাস্থ্যকর্মীদের
Image

বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক সাদিকুর রশিদের বিরুদ্ধে ক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২১ অক্টোবর:
ফের বিতর্কে জড়ালেন বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক সাদিকুর রশিদ।  এই চিকিৎসক কোয়ার্টারে  প্রাইভেট  চেম্বার খুলে  রোগী দেখায় বিনষ্ট হচ্ছে কোয়ার্টারের  পরিবেশ।  সোমবার এনিয়ে অন্যান্য  স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে নানা  প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ  ব্যক্ত করা হয়।

বিশ্রামগঞ্জ হাসপাতালের সরকারি কোয়ার্টারে প্রাইভেট চেম্বার খুলে রোগী দেখছেন চিকিৎসক সাদিকুর রশিদ।  এতে বিনষ্ট হচ্ছে  কোয়াটারের পরিবেশ। আার এই অভিযোগ তুলে সোমবার দুপুরে কোয়াটারের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে  চিকিৎসক সাদিকুর রশিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ  ব্যক্ত করেন।

স্বাস্থ্যকর্মীরা আরো জানান চিকিৎসক সাদিকুর রশিদের কোন মহিলা হেলপার নেই। মহিলা রোগীদের উনি চেম্বারের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। এই বিষয়টিও কোয়াটারের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ভালো চোখে নিচ্ছেন না । এই বিষয়ে তারা  অভিযোগ জানিয়েছেন হাসপাতালে মেডিকেল অফিসার ইনচার্জ ডঃ পূজা দেবকে। সোমবার এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্রামগঞ্জ হাসপাতালের কোয়ার্টার চত্বর।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top