News Flash

  • Home
  • খেলা
  • নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি
Image

নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.) : রবিবার   মেজর   লিগ সকারে   নিউ ইংল্যান্ডের   বিরুদ্ধে হ্যাটট্রিক করে   মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। এর   ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ইন্টার   মায়ামির।   আর   এর   মধ্য দিয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই ফুটবল জাদুকর।   এক বছরের   মধ্যে ইন্টার   মায়ামির   জার্সিতে মেসির   গোলসংখ্যা এখনও পর্যন্ত ৩৩টি, ক্লাবটির   ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোল। এতদিন ৩২ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনার্দো কাম্পানা। ইন্টার   মায়ামির সর্বোচ্চ গোলদাতার   তালিকায় তিন নম্বরে   আছেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। তিনি গোল করেছেন ২৯টি, কিন্তু  ফুটবলকে তিনি বিদায় জানিয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে আছেন মেসির   ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। তার   গোল সংখ্যা এখন  ২৪টি।

জাতীয় দলের   হয়ে মেসি :জাতীয় দলের   হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগেই করেছেন মেসি। আর্জেন্টিনার   হয়ে ৫৫ গোল করা   গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলেছেন মেসি। মেসির   গোল সংখ্যা এখনও পর্যন্ত ১১২টি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ৪১ গোল করা   আগুয়েরো।  চার   নম্বরে   থাকা হার্নান ক্রেসপোর   গোল সংখ্যা ৩৫টি। জাতীয় দলের   জার্সিতে দিয়েগো ম্যারাডোনা গোল করেছেন ৩২টি।  ক্লাবের হয়ে মেসি :ক্লাব ইতিহাসে মেসি বার্সেলোনার   হয়ে বহু গোল করেছেন।   মেসির   আগে বার্সেলোনার   ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্প্যানিশ ফুটবলার সেজার রদ্রিগেজ। তার   গোল সংখ্যা ছিল ২২৬ টি। তাঁকে ছাপিয়ে বার্সেলোনার   ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। বার্সেলোনার   জার্সিতে ৬৭২টি গোল করেছেন এই ফুটবল জাদুকর।

Releated Posts

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top