News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতায় ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার কাজ চলছে: তথ্য প্রযুক্তি মন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতায় ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার কাজ চলছে: তথ্য প্রযুক্তি মন্ত্রী

আগরতলা, ২১ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ভারত গড়ে তোলার কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতায় ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার কাজ চলছে। আজ উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যের ১৯টি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম পর্যায়ে ওয়াই-ফাই পরিষেবার সূচনা করে একথা বলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, ডিজিটাল পরিষেবা প্রদানে রাজ্য পিছিয়ে নেই। কলেজের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা এখন থেকে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন। মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যাতে এই পরিষেবা নিতে পারে সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও গতি আনার জন্য রাজ্যে ই- ক্যাবিনেট এবং ডিএম অফিস, এসডিএম অফিস, ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত অফিসে ই-অফিস চালু করা হয়েছে। সাইবার সিকিউরিটি কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, এখন সরকারি কাজে স্বচ্ছতা ও গতি এসেছে। দুর্নীতি কমেছে। ওয়াই- ফাই পরিষেবা চালুর ফলে শিক্ষার্থী সহ শিক্ষক সমাজ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর গিশান বি। সভাপতিত্ব করেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুধন দেবনাথ। উল্লেখ্য, স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রকল্পে প্রথম পর্যায়ে ১২ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয় করে ১৯টি ডিগ্রী কলেজে এই পরিষেবা চালু করা হয়েছে। এদিন তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভিডিও কনফারেন্সে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top