News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের থানায়, সুবিচারের দাবি নির্যাতিতার
Image

শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের থানায়, সুবিচারের দাবি নির্যাতিতার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ অক্টোবর:
শ্লীলতাহানির মামলায় লঘু ধারায় এসডিএম আদালতে মামলা পাঠালো ইরানি থানা পুলিশ। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা এক মহিলা যিনি চার সন্তানের জননী। একই ওয়ার্ডের বাসিন্দা তাজ উদ্দিন উক্ত মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে কুকাজ করার জন্য জোর জবরদস্তি করে বলে অভিযোগ। মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু কোনক্রমে ওই মহিলা আত্মরক্ষা করে পালিয়ে আসে।  ঘটনাটি ঘটে গত ৩/১০/২০২৪তারিখে।

ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা পরেরদিন   ইরানি থানায়  অভিযোগ দায়ের করে। মহিলাটির অভিযোগ তের চৌদ্দ মাস আগে তাজ উদ্দিন উক্ত মহিলাকে বলে তোকে একটি সরকারি আবাসন (ঘর) পাইয়ে দেবে যদি আমাকে তের হাজার টাকা দিস। গ্রামের দরিদ্র মহিলা কথা বিশ্বাস করে বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে তাজ উদ্দিনকে তের হাজার টাকা দেয়। মাসের পর মাস চলে যায়। ঘরের কোন খবর নেই। টাকাও ফেরত দেওয়া হয় না অনেকবার তাগিদ দেওয়া সত্বেও। চলতি মাসের তিন তারিখে লোক মারফত খবর দিয়ে বাড়ি ডেকে নেয় তাজ উদ্দিন। ঘরে সে একাকী ছিল। ঘরে প্রবেশ করা মাএ মহিলারা উপর ঝাপিয়ে পড়ে তাজ। অনেক ধস্তাধস্তি করে নিজেকে বাঁচিয়ে ফিরে আসে মহিলাটি। থানায় তাজ উদ্দিনের নামের অভিযোগ দায়ের করে মহিলাটি। কিন্তু ইরানী থানার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই নির্যাতিতা। মহিলার দাবি অভিযোগ জানানোর পরেই পুলিশ সুবিচার পাইয়ে দিতে কোনো প্রকার সাহায্য করছে না।

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top