News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনায় ১০০০ কোটি টাকার বিক্রি
Image

২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনায় ১০০০ কোটি টাকার বিক্রি

জনৌষধি কেন্দ্র গত ১০ বছরে সংখ্যায় ১৭০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে; দেশের প্রায় সব জেলাতে পরিষেবা দিতে মোট ১৪ হাজারেরও বেশি কেন্দ্র

নয়াদিল্লি, ২১ অক্টোবর:

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা (পিএমবিজেপি) ২০২৪ সালের অক্টোবরে ১০০০ কোটি টাকার ওষুধ বিক্রি করার সাফল্য অর্জন করেছে । এই সাফল্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এই সাফল্য সাশ্রয়ী মূল্যের এবং উন্নতমানের ওষুধের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা এবং নির্ভরতার নিদর্শন। সারা দেশে ১৪ হাজারেরও বেশি জন-ঔষধি কেন্দ্র থেকে নাগরিকরা ওষুধ কেনার মাধ্যমে যে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তাতেই এটা সম্ভব হয়েছে। এই উল্লেখযোগ্য বৃদ্ধি র ফলে স্পষ্ট যে, স্বাস্থ্য সেবার জন্য নাগরিকদের পকেট খরচও হ্রাস পেয়েছে;  স্বাস্থ্যসেবা সকলের জন্য যে উপলদ্ধ এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ বিক্রি করার  করার জন্য পিএমবিআইয়ের প্রতিশ্রুতির এটি একটি বড় প্রমাণ। উল্লেখযোগ্য হল- পিএমবিআই ২০২৪ সালের সেপ্টেম্বরের এক মাসে ২০০ কোটি টাকার ওষুধ বিক্রি করেছিল।

গত ১০ বছরে, জনৌষধি কেন্দ্রের সংখ্যা ১৭০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা ২০১৪ সালে ছিল মাত্র ৮০ টি এবং এখন ১৪,০০০ কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় সমস্ত জেলা জুড়ে এর সুবিধা পাওয়া যাচ্ছে ।

আগামী দু’বছরের মধ্যে দেশে ২৫ হাজার জন-ঔষধি কেন্দ্র গড়ে উঠবে। কার্ডিওভাসকুলার, অ্যান্টি-ক্যান্সার, অ্যান্টি-ডায়াবেটিকস, অ্যান্টি-ইনফেকটিভস, অ্যান্টি-অ্যালার্জিক, গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ওষুধ, নিউট্রাসিউটিক্যালস ইত্যাদির মতো সমস্ত প্রধান থেরাপিউটিক গ্রুপগুলিকে যুক্ত করে ২০৪৭ টি ওষুধ এবং ৩০০ টি অস্ত্রোপচারের ডিভাইস জন-ঔষধি কেন্দ্র থেকে পাওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই জনপ্রিয় জন-বান্ধব কেন্দ্রগুলোতে পরিষেবা নিতে যাচ্ছেন।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top