News Flash

  • Home
  • খেলা
  • কাশ্মীরে এই প্রথমবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথন, উদ্বোধনে ওমর ও সুনীল শেট্টি
Image

কাশ্মীরে এই প্রথমবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথন, উদ্বোধনে ওমর ও সুনীল শেট্টি

শ্রীনগর, ২০ অক্টোবর (হি.স.): কাশ্মীরে এই প্রথমবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ম্যারাথন। রবিবার সকালে শ্রীনগরের পোলো স্টেডিয়াম থেকে কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক ম্যারাথনের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও অভিনেতা সুনীল শেট্টি। কাশ্মীর ম্যারাথন ২০২৪-এ অংশ নিতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা শ্রীনগরের পোলো স্টেডিয়ামে জড়ো হন। এরপর রবিবার সকালে পতাকা নেড়ে কাশ্মীর ম্যারাথন ২০২৪-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও অভিনেতা সুনীল শেট্টি।

অভিনেতা সুনীল শেট্টি এদিন বলেছেন, “মানুষ কাশ্মীরে আসতে চায় এবং এই ধরনের একটি অনুষ্ঠান সমগ্র বিশ্বকে একটি বার্তা দেয় যে, সারা বিশ্বের মানুষ এখানে অংশগ্রহণ করতে আসছে এবং এটি একটি বড় বিষয়। জম্মু ও কাশ্মীর বিশ্বের জন্য একটি স্বর্গ।” সুনীল শেট্টি আরও বলেছেন, “ম্যারাথন দারুণ। বিপুল সংখ্যক মানুষ ম্যারাথন নিয়ে উচ্ছ্বসিত। এটি একটি খুব ভালো অভিজ্ঞতা ছিল।”

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top