News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ১২
Image

রাজস্থানে টেম্পোর সঙ্গে বাসের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ১২

ঢোলপুর, ২০ অক্টোবর (হি.স.): রাজস্থানে ঢোলপুরে শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ। তার জেরে মৃত্যু হয়েছিল ১১ জনের। পরে আরও একজনের মৃত্যু হয়। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২।

বারি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শিব লহরী মীনা বলেছেন, “শনিবার রাত এগারোটা নাগাদ, একটি স্লিপার বাস ধৌলপুর থেকে জয়পুরে যাচ্ছিল। সুনিপুরের কাছে একটি টেম্পোর সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন।”

জানা গিয়েছে, একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই বাসের যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top