News Flash

  • Home
  • খেলা
  • এমবাপে-ভিনিসিউসের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ
Image

এমবাপে-ভিনিসিউসের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২০ অক্টোবর (হি.স.): লা লিগায় সেল্তার মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এদিন চ্যাম্পিয়নদের  সঙ্গে রীতিমতো লড়াই করল সেল্তা ভিগো। পিছিয়ে পড়েও একবার সমতায় এসে পয়েন্ট পাওয়ার আশাও জাগিয়ে তুলেছিল তারা। শেষ পর্যন্ত পারল না। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ।

২০ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেয় এমবাপে। নিজেদের সীমানায় সেল্তা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা, এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন তিনি।

বিরতির চার মিনিট পর  গোল হজম করে রিয়াল। আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় গোল করে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ত।

৬৩ মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে মাঠে নামান রিয়াল কোচ। মাঠে নামার তিন মিনিট পর দলকে গোল করে এগিয়ে দেন মদ্রিচ।

এই জয়ের পর রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top