News Flash

  • Home
  • খেলা
  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্ন এক নজির গড়লো ভারত
Image

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্ন এক নজির গড়লো ভারত

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): ভারত- নিউজিল্যান্ডের প্রথম টেস্টের ফলাফল যাই হোক, এরইমাঝে টেস্ট ইতিহাসে ভিন্নরকম এক নজির গড়লো ভারত। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ১০০টি ছক্কা হাঁকাল ভারত।

টেস্ট ক্রিকেটে আগে  আগ্রাসী ব্যাটিংয়ের রীতি ছিল না। এখন এই রীতিটার সফল প্রয়োগ দেখাচ্ছে। কিন্তু টেস্ট ক্রিকেটে একশ ছক্কা মারার প্রথম নজিরটা গড়ল ভারতই। টেস্ট ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে ১০০ ছক্কা মারার নজির গড়ল তারা। এখনও পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ১০৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ৮৯টি ছক্কা মেরেছিল ইংলিশরা। ২০২১ সালে ভারত মেরেছিল ৮৭টি ছক্কা। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে এক বছরে ৮১টি ছক্কা মেরেছিল ২০১৪ সালে।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top