News Flash

Image

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

আগরতলা, ২০ অক্টোবর : শনিবার রাতে প্রতাপগড় বসাকপাড়া স্থিত এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। মন্দির থেকে মায়ের সকল অলঙ্কার নিয়ে যায় চোরের দল। 

ঘটনার বিবরণে জানা যায়, বসাক পাড়ার বাসিন্দা ভোলা বণিকের বাড়িতে রক্ষাময়ী মায়ের মন্দির রয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত কালীর মূর্তিটি ছিল অলঙ্কারে সুসজ্জিত। সংবাদ মাধ্যমের কাছে ভোলা বণিক জানান যে মায়ের শরীরের সমস্ত স্বর্ণ অলংকার চোরের দল নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান, রবিবার ভোর ৩ টে নাগাদ বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখতে পান ঠাকুরের মন্দিরের সব জিনিস এলোমেলো হয়ে আছে। স্বর্ণের চেইন, বালা, এবং অন্য কিছু অলংকারের পাশাপাশি রুপোর মুন্ডোমালা সহ ঠাকুরের বেশ কিছু বাসন নিয়ে পালিয়েছে চোরের দল। 

ভোলা বণিক আরো জানান, ২০১৭ সালেও এই মন্দিরে চুরি হয়েছিল। থানায় এই দুঃসাহসিক চুরির খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং বিষয়টা তারা দেখবেন বলে জানিয়েছেন।

Releated Posts

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরার ডিজিপি অনুরাগের

বাঘপত (উত্তরপ্রদেশ), ২২ জুলাই (আইএএনএস) : ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের শেষকৃত্য বুধবার উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারাউটে তাঁর…

ByBySandeep Biswas Jul 22, 2026

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top