News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: পাঁচ ম্যাচ পর গোলের খরা কাটিয়ে ইউনাইটেডের জয়
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: পাঁচ ম্যাচ পর গোলের খরা কাটিয়ে ইউনাইটেডের জয়

ম্যানচেস্টার, ২০ অক্টোবর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে  ম্যাচের প্রথমার্ধের এক্সট্রা টাইমে  গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি প্রিমিয়ার লিগে এটি তাদের তৃতীয় জয়। তবে ৩০০০ মিনিটের গোলখরা কাটিয়ে ইউনাইটেডের জয় পেল।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে ম্যান ইউনাইটেড।  ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন আলেহান্দ্রো গার্নাচো, রাসমুস হয়লুন।ব্রেন্টফোর্ডের হয়ে গোলটি করেন জ্যামাইকার ডিফেন্ডার ইথান পিনক।

ম্যাচের পাঁচ মিনিট যোগ করা সময়ের কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান জ্যামাইকার ডিফেন্ডার ইথান পিনক। বিরতির পর খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে দলকে সমতায় ফেরান গার্নাচো। মার্কাস র‌্যাশফোর্ডের ক্রস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৬০ মিনিটের পর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলটি করেন হয়লুন। গোলটির ক্ষেত্রে  দারুণ অবদান আছে অধিনায়ক ফের্নান্দেসের।

লিগে আট ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। সঙ্গে দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ১২ নম্বরে ব্রেন্টফোর্ড। আর সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top