News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলাশয় ভরাট করে ইউনিটি মল তৈরি করার উদ্যোগে অসন্তোষ জনমনে
Image

জলাশয় ভরাট করে ইউনিটি মল তৈরি করার উদ্যোগে অসন্তোষ জনমনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে লাইট হাউস এর মত ইউনিটি মল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আর সেই মল তৈরির জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস  হয়েছে মাত্র কিছুদিন আগে। রবিবার সকাল থেকে কাজও শুরু হয়ে গেছে।

মল তৈরির জন্য সরকারি সিদ্ধান্ততে সবাই খুশি তবে আমতলী থানার পাশে বাইপাস সংলগ্ন একটি জলাশয় রয়েছে এই জলাশয় মানুষ সারা বছর মূর্তি বিসর্জন সহ আশেপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেই জলাশয় থেকে জল সংগ্রহ করে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সরকারিভাবে মল তৈরি করতে গিয়ে সেই জলাশয়ের একপাশে দিয়ে মেশিনের সাহায্যে মাটি ভরাট করার কাজ চলছে। এক্ষেত্রে মল তৈরিতে মানুষ খুশি হলেও জলাশয় ভরাট  করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসীদের পক্ষে এক যুবক জানিয়েছেন সরকার উন্নত মানের মল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুশি কিন্তু মানুষের উপকারে আসা বাইপাসের পাশের সেই জলাশয়টি বাদ দিয়ে যেন মল তৈরি করা হয়। কেননা এই জলাশয়টি মানুষের বিপদে এবং মূর্তি বিসর্জনে প্রতিবছর কাজে লাগছে। তাই সরকার যেন মানুষের উপকারে আসা এই জলাশয়টি বাদ দিয়ে মল তৈরি করার কাজ করে, সেই আবেদন করেন এলাকাবাসীরা।

Releated Posts

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top