News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির কার্যকর্তাদের প্রয়াণ, প্রয়াতদের বাসভবনে গিয়ে শোক প্রকাশ নেতৃবৃন্দের
Image

বিজেপির কার্যকর্তাদের প্রয়াণ, প্রয়াতদের বাসভবনে গিয়ে শোক প্রকাশ নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: বামুটিয়া বিধানসভার বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন কার্যকর্তার প্রয়ানে বিজেপি নেতৃবৃন্দের এক প্রতিনিধি দল প্রয়াতদের বাসভবনে গিয়ে আজ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গত ১৯ এ অক্টোবর নবগ্রামের মায়ারানী সাহা (৮৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন নিজ বাসভবন। মৃত্যুকালে তিন ছেলে দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। উনার এক ছেলে বিশ্বজিৎ সাহা বিজেপি বামুটিয়া মন্ডলের কোষাধক্ষ। অন্যদিকে গত ১৩ই অক্টোবর রাঙ্গুটিয়া গ্রামের পুরানো বিজেবি কার্যকর্তা রঞ্জিত পাল(৬৪) নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে সহ বহু হিতাকাঙ্ক্ষী রেখে গেছেন। গান্ধী গ্রামের পুরানো দলীয় কার্যকর্ত্রী রত্না সূত্রধর( ৫৫ )গত ১৪ই অক্টোবর দীর্ঘ রোগভোগের পর মৃত্যুকে বরণ করে নেন।  মৃত্যু কালে স্বামী এক ছেলে এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। উনার স্বামী অজিত সূত্রধর বামুটিয়া মন্ডলের প্রথম শ্রেণীর কার্যকর্তা। বিভিন্ন পোস্টে বিভিন্ন সময় ছিলেন। প্রত্যেকটি পদে অত্যন্ত দক্ষতার সহিত তিনি পরিচালনা করেন।

উপরোক্ত ব্যক্তিদের বাসভবনে গিয়ে উনাদের আত্মীয়- স্বজনের সঙ্গে মিলিত হয়ে প্রয়াতাদের আত্মার সদগতি কামনা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।প্রতিনিধি দলে ছিলেন গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস, প্রাক্তন জেলা পরিষদের সদস্য সমরেশ বিশ্বাস, প্রাক্তন মন্ডল সভাপতি কাজল দে, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী বাদল চন্দ্র দাস, ফণী ভূষণ শীল, বিভাস দাস, মনোরঞ্জন দাস সহ অনেকে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top