News Flash

Image

বিজেপির সদস্যতা অভিযানে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ অক্টোবর : আজ থেকে ৮ টাউন বড়দোয়ালী এলাকায় বিজেপির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বাড়ি বাড়ি সদস্যতা অভিযানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ মেয়র দীপিক মজুমদার।

সারা ত্রিপুরায় ১২ লক্ষ বিজেপি সদস্য তৈরি করার লক্ষ্য নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে এই অভিযান। আগরতলার বিভিন্ন এলাকা তথা বুথে বিজেপির সদস্যতা অভিযান চলছে জোর কদমে। আজকে দ্বিতীয় পর্বের অভিযানের অঙ্গ হিসাবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ মেয়রের উপস্থিতিতে বাড়ি বাড়ি সদস্যতা অভিযানের আয়োজন করা হয়েছে। শ্রী সাহা বড়দোয়ালী এলাকার বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখে এসে তিনি জানান, এই অভিযানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে এবং বহু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে বিজেপিতে যোগ দিচ্ছেন।

তিনি আরো জানান, রাজ্যে আইন শৃঙ্খলা তথা চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টায় কাজ করছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসার জন্য যেন বাইরে যেতে না হয় সেই লক্ষ্যে কাজ চলছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top