News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ, তদন্তে নামল ফরেন্সিক দল
Image

দিল্লিতে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ, তদন্তে নামল ফরেন্সিক দল

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রবিবাসরীয় সকালে দিল্লিতে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ালো। রবিবার সকালে দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় একটি সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে স্কুল চত্বর।স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির কাচগুলিও ভেঙে পড়ে থাকতে দেখা যায়। এমনকি স্কুল থেকে বেশ কিছুটা দূরে থাকা কয়েকটি দোকানের সাইনবোর্ডও বিস্ফোরণের অভিঘাতে খুলে পড়ে যায়। তবে রবিবার স্কুল বন্ধ থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের একটি দল। খবর দেওয়া হয় ফরেন্সিক দলকেও। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দিল্লির প্রশান্ত বিহার অঞ্চলে থাকা ওই স্কুলটি পরিচালনা করে থাকেন সিআরপিএফ আধিকারিক এবং কর্মীরা। এলাকায় সিআরপিএফ স্কুল বলেই পরিচিত সেটি। রবিবার ৭.৪৭ মিনিটে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শব্দের উৎপত্তিস্থল অনুসরণ করে অনেকেই স্কুলের সামনে হাজির হন। দেখেন সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে।স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণ অথবা বিল্ডিং ধসে পড়ার একমাত্র সম্ভাবনার কথা আমরা ভাবছি, ১০ মিনিট মতো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। এখানকার দোকানের কাঁচ ভেঙে গিয়েছে এবং হোর্ডিংগুলো উল্টে গিয়েছে। ৫ মিনিটের মধ্যেই এখানে পুলিশ চলে এসেছে, কারণ কাছাকাছি একটি ক্রাইম ব্রাঞ্চ, থানা এবং জেলা আদালত রয়েছে। এটা ভালো যে কেউ কোনও আঘাত পায়নি।”

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top