News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রড বোঝাই গাড়ির নিচে পড়ে মৃত্যু এক যুবকের
Image

রড বোঝাই গাড়ির নিচে পড়ে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর: রড বোঝাই গাড়ির নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম। শাহজাহান মিয়া(২৫)। ঘটনাটি ঘটেছে  জিরানীয়া এলাকায়।

ঘটনার বিবরনে মৃতের ভাই জানিয়েছেন, আগরতলা শহরতলী পশ্চিম নোয়াবাদী লাড্ডু চৌমুহনি এলাকার শাহাজাহান মিয়াকে বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে যায় এলাকার রুবেল মিয়া নামে এক ব্যবসায়ী।

একটি তিন চাকার অটো গাড়িতে করে অতিরিক্ত মাল বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তখনই অতিরিক্ত জিনিস বোঝাই থাকার কারণে গাড়িটি উল্টে যায়। আর তাতেই রডের নিচে পড়ে প্রাণ হারান ওই যুবক। যদিও তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় ওই ব্যবসায়ীকে দায়ী করেছেন মৃতের পরিবার। ঐ ব্যবসায়ী অর্থাৎ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন মৃতের ভাই।

Releated Posts

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top