News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার ২১তম সন্মেলন অনুষ্ঠিত বিশালগড় মহকুমা হাসপাতালে
Image

হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার ২১তম সন্মেলন অনুষ্ঠিত বিশালগড় মহকুমা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ অক্টোবর: এইচআইভি বা এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার ২১তম সন্মেলন অনুষ্ঠিত হয় রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালে। এই দিন সন্মেলনে বিশালগড় শাখার হেপাটাইটিস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়। ডাঃ জে এম দাস হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার চেয়ারম্যান পদে এবং অসীম ঘোষ সম্পাদক পদে নিযুক্ত হন।

তাছাড়া উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা মেডিকেল কলেজের প্রফেসর তথা আগরতলা হেপাটাইটিস ফাউন্ডেশন শাখার কার্যকরী কমিটির সদস্য ডাঃ মনিরুল ইসলাম। রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হেপাটাইটিস ফাউন্ডেশনের সন্মেলনে আগামী দিনের জন্য কিছু কর্মসূচি গ্ৰহন করে। আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।

ঐদিন বিশালগড় মহকুমা হাসপাতালে ও বিশালগড় বাজারে সাধারণ মানুষের জন্য বিনামুল্যে সুগার পরীক্ষা করার জন্য বিশেষ ক্যাম্প করা হবে। তাছাড়া নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গোলাঘাটি বিধানসভার চা শ্রমিকদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবির করা হবে। মহকুমার বিভিন্ন বিদ্যালয় গুলোতে এন্ট্রি ড্রাগ ও নাবালিকা মেয়েদের বিয়ে নিয়ে বিশেষ সচেতনতা শিবির করা হবে বলে সাংবাদিকদের জানান হেপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখার নতুন কমিটির চেয়ারম্যান ডাঃ জ্যোতির্ময় দাস।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top