News Flash

  • Home
  • খেলা
  • শেষ মুহূর্তে রোনাল্ডোর গোলে নাটকীয় জয় পেল আল নাসর
Image

শেষ মুহূর্তে রোনাল্ডোর গোলে নাটকীয় জয় পেল আল নাসর

রিয়াদ, ১৯ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে  রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে ২-১ এ জিতল আল নাসর।

ম্যাচের ৬৯ মিনিটে গোল করে  আল নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। এই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে আল নাসরের নিজেদের ভুলে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে সমতা আনে আল শাবাব। খেলা অমীমাংসিত থাকছে এমন অবস্থায় অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে রোনাল্ডো  গোল করে জয় নিশ্চিত করে আল নাসরের।

তবে এখানেই নাটকের শেষ নয়,  অতিরিক্ত সময়ের শেষের দিকে রেফারি আরেকবার পেনাল্টির সংকেত দেখান  আল শাবাবের অনুকূলে। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top