News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জালিয়াতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার রাজেশ ত্রিপুরা
Image

জালিয়াতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার রাজেশ ত্রিপুরা

আগরতলা, ১৯ অক্টোবর: জালিয়াতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার এক ইউটিউব চ্যানেলের মালিক রাজেশ ত্রিপুরা।

পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, অন্য একজনের জায়গা জমির দলিল জালিয়াতি করে দিল্লির একটি ওয়ার্ল্ড মিশন এডুকেশনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ১২ জুলাই ওই ওয়ার্ল্ড মিশন এডুকেশনের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করে। গতকাল রাতে ওই ঘটনার মূল অভিযুক্ত রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগ রয়েছে। আজ রাজেশ ত্রিপুরাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সে রাজ্যের ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করেছিল। সেই অর্থ রাশি পর্যন্ত তারা মিটিয়ে দেয়নি। ভুয়ো চেক দিয়ে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top