News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উপলক্ষে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক অভিষেক
Image

দীপাবলি উপলক্ষে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক অভিষেক

আগরতলা, ১৯ অক্টোবর: দীপাবলি উপলক্ষে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা।

দেওয়ালি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উদয়পুরে প্রশাসনিক পর্যায়ে শুরু হয়ে গেছে কাউন্টডাউন।  আগামী ৩১ অক্টোবর থেকে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুরে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হতে যাচ্ছে দেওয়ালি মেলা ও উৎস অনুষ্ঠান। চলবে ২রা নভেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবকে সার্বিক রূপ দিতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যে শুরু হয়েছে মায়ের মন্দিরে গায়ে নতুন রং লাগানোর কাজ। গোটা মন্দির কে নতুন রঙে সাজিয়ে তোলা হবে। 

সবমিলিয়ে আরো কিভাবে দেওয়ালি মেলা ও উৎসবকে জনগণের সামনে তুলে ধরা যায় সেই ব্যাপারে পরিদর্শনে শনিবার‌ দুপুর থেকে বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারি সমাধিপতি সুজন সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে দেওয়ালী মেলা ও উৎসবকে কিভাবে সুন্দর করে ঘরে তোলা যায় সেই ব্যাপারে পরিদর্শনে বের হয়েছেন। 

সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও বিধায়ক অভিষেকদেব রায় বলেন, মেলার তিন দিন রাজ্যে মানুষের কাছে নতুন করে কিভাবে আলোর উৎসবে রূপান্তরিত করা যায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির কে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। পুলিশি ব্যবস্থা থাকবে কঠোর। ইতিমধ্যে মেলার তিন দিন রাজ্যের এবং রাজ্যের বাইরে শিল্পীদের আনার জন্য তথ্যসংস্কৃতি ও পর্যটন দপ্তরের আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানান বিধায়ক অভিষেক দেব রায়।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top