News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্তর্জাতিক স্বীকৃতি, সুন্দরবনের মহিলাদের সাফল্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

আন্তর্জাতিক স্বীকৃতি, সুন্দরবনের মহিলাদের সাফল্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): “আমাদের সুন্দরবনের নারীদের সাথে জড়িত আর একটি সাফল্যের গল্প ভাগ করতে পেরে খুশি!” আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়ে শনিবার সুন্দরবনের মহিলাদের সাফল্যে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কারের ছবি-সহ মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “আমাদের দুগ্ধ সমবায় ‘সুন্দরিনী’ (সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন অ্যান্ড লাইভস্টক প্রডিউসারস ইউনিয়ন) এবং এনডিডিবি একসঙ্গে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন থেকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

ফ্রান্সের প্যারিস গতকাল (১৮/১০/২৪) উদ্ভাবনী এবং দীর্ঘস্থায়ী চাষাবাদ অনুশীলনের জন্য অনুষ্ঠিত তৃতীয় আইডিএফ ডেয়ারি ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা বিশ্বব্যাপী ১৫৩ আবেদনকারীর মধ্যে বিজয়ী হয়েছি।

আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে সুন্দরিনী একটি সমবায় দুধ ইউনিয়ন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪,৫০০ জন মহিলা কৃষককে নিয়ে এটি গঠিত। সেখানে দৈনিক ২,০০০ লিটার দুধ এবং প্রতিদিন ২৫০ কেজি প্রক্রিয়াজাত দুধের পণ্য হয়। ২০২৩-২৪ সালে এই দুধ ইউনিয়ন সুন্দরবনের গ্রামীণ মহিলাদের জন্য প্রায় ৪ কোটি টাকা আয়ের ব্যবস্থা করেছে। সুন্দরিনী দুধ ইউনিয়নের মহিলা সদস্য এবং আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী মনোভাবকে আমি অভিনন্দন জানাই।”

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top